ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Delhi Air Pollution :  বায়ু দূষণের জেরে নির্মাণ কাজ বন্ধের ওপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ২৮২ বার পড়া হয়েছে

বায়ু দূষণের জেরে দিল্লীতে নির্মাণ কাজ বন্ধ করল সরকার : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বায়ু দূষণ ঠেকাতে এবারে নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে রাজধানীর যাবতীয় নির্মাণ এবং ইমারত বা ভবন ভাঙার কাজ। কবে থেকে ফের এই কাজ চালু হবে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

দিল্লি সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্মাণ এবং আবাসন প্রকল্প ধাক্কা খাবে বলে অনেকে আশঙ্কা করছেন। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও দিল্লিতে এমন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দিনকে দিন দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলছে। পরিবেশবিদরা মতে, রাজধানীর বাতাসের গুণগত খুবই খারাপ। গত নভেম্বর মাসে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি দিল্লির বায়ু দূষণ রোধে নির্মাণ কাজ বন্ধের পরামর্শ দিয়েছিল। সেই মতো ব্যবস্থা নেয় দিল্লি প্রশাসন।

শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে নির্মাণ এবং ভাঙার কাজের উপর লাগাম টানল। কেন্দ্রীয় কমিটির মতে, ইমারত ভাঙা বা নির্মাণ কাজ বন্ধ থাকলে বাতাসে ধূলিকণার পরিমাণ অনেকটাই কমবে। কমবে দূষণের মাত্রাও। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এমনই নির্দেশ দিয়েছিল দিল্লি প্রশাসন। তাতে কিছুটা রেহাই মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উচ্ছিষ্ট অংশ পোড়ানো নিয়ন্ত্রণ করা হয়েছে রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানায়। দূষণ ঠেকাতে এ বছর দীপাবলিতেও রাশ টানা হয় রাজধানীতে। কখনও কখনও জোড়-বিজোড় নীতিতে গাড়িও চালানো হয়েছে রাজধানীতে। এ বার নির্মাণ কাজ বন্ধ রেখে দূষণ ঠেকানোর নতুন দাওয়াই দিল দিল্লি প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Delhi Air Pollution :  বায়ু দূষণের জেরে নির্মাণ কাজ বন্ধের ওপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি

আপডেট সময় : ১০:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২