ঢাকা ১২:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Cyclone Sitrang  :  সিত্রাংয়ের তাণ্ডবে প্রাণহানী ৩৫, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ২৭৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিত্রাংয়ের তাণ্ডবে ফসলের ক্ষতি  ছবি সংগ্রহ

‘সিত্রাংয়ের লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি, বিদ্যুতের লাইন, উপড়ে পড়েছে অসংখ্য খুঁটি ও গাছ, কেড়ে নিয়েছে কৃষকের স্বপ্ন’

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে ঘর ও গাছ চাপা, জলে ডুবে অন্তত ৩৫ জন মারা গেছে। এদের ১০ জন নারী ও ৪ শিশু। গাছচাপায় মৃতের সংখ্যা ১৪। বাংলাদেশে দক্ষিণ উপকূল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও মধ্যভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া সিত্রাংয়ে তাণ্ডবে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। তাতে করে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। মৃত পরিবার পিছু আর্থিক সহায়তার ঘোষণা করেছে সরকার।

ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, মৎস্য ঘের, পুকুর ও কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে থাকা আমন ধান ও শীতকালীন আগাম সবজি ক্ষেতে রীতিমত কোপ বসিয়েছে সিত্রাং। আমন মৌসুমের শুরুতে খরা তারপরই সিত্রাং কৃষকের স্বপ্ন কেড়ে নিয়েছে।

গাছ উপড়ে ও ঘরবাড়ি বিধ্বস্ত

ঝড়ের প্রভাবে অনেক স্থানে লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুত সঞ্চালন লাইন, উপড়ে পড়েছে অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি। দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে লাখো মানুষ বিদ্যুৎহীন। পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হচ্ছে।

সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাতে বিভিন্ন মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পটুয়াখালী ও সাতক্ষীরা অঞ্চলে বেড়িবাধের ক্ষয়ক্ষতি হবার খবর পাওয়া গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান মঙ্গলবার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের ৪১৯টি ইউনিয়নের প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৬ হাজার হেক্টর ফসলের জমি নষ্ট হবার পাশাপাশি ভেসে গেছে ১ হাজার মৎস্য ঘের। প্রকৃত ক্ষতির প্রতিবেদন পেতে ৭ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় থাকার কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবার আশা তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Cyclone Sitrang  :  সিত্রাংয়ের তাণ্ডবে প্রাণহানী ৩৫, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০৮:০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২