ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

corona type BF.7 : চীন থেকে আসা একজনের বিএফ.৭ শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ৩৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশে একজনের দেহে শনাক্ত হল করোনার উপধরন বিএফ.৭। চীন থেকে আসা চার ব্যক্তির একজনের দেহে বিএফ.৭ শনাক্ত হয়েছে। চারজনকেই আইসোলেশনে রাখা হয়েছে।

রবিবার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরীন। তিনি বলেন, নতুন উপধরনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশে বর্তমানে সংক্রমনের হার ১ শতাংশেরও কম। উপধরন কোনোক্রমেই যেন বাড়তে না পারে, সে বিষয়ে সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি চীন থেকে বাংলাদেশে আগত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের নতুন ধরণ বিএফ-৭ শনাক্ত হয়েছে। অধ্যাপক তাহমিনা শিরিন বলেছেন, আক্রান্ত ব্যক্তির শারীরিক পরিস্থিতি ভালো আছে।

নতুন করে কয়েকটি দেশে কোভিড সংক্রমণের হার বেড়ে যাওয়ার পর ২৫শে ডিসেম্বর বাংলাদেশেন সরকার সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দেয়।

বিদেশ থেকে আসা যাত্রীদের সব বন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে কারো শারীরিক উপসর্গ থাকলে তাকে আইসোলেশনে নেয়ার নির্দেশনা দেয়া হয়।

করোনাভাইরাসের নতুন এই ধরণ চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে দেশটির সরকারি তথ্যে জানা যাচ্ছে। ভারতেও কয়েকজনের শরীরে নতুন এই ধরণ শনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

corona type BF.7 : চীন থেকে আসা একজনের বিএফ.৭ শনাক্ত

আপডেট সময় : ০৬:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩