ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Continent under water : জলের তলায় মহাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ৩৫৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক  

জলের তলায় মহাদেশ আবিষ্কারের দাবি করলেন বিজ্ঞানীরা। ভূবিজ্ঞানীরা বলছেন, তারা এমন একটি মহাদেশ আবিষ্কার করেছেন যা প্রায় ৩৭৫ বছর ধরে লুকায়িত অবস্থায় ছিল।

প্রতিবেদনে বলা হয়, জিওলজিস্ট ও সিসমোলজিস্টদের একটি দল এই ভূখণ্ড আবিষ্কার করেছে। এর নাম দেওয়া হয়েছে জিল্যান্ডিয়া।

সমুদ্রের তলদেশে পাওয়া পাথরের নমুনা গবেষণা করে এই জায়গার সন্ধান পেয়েছেন গবেষকরা। বিজ্ঞানভিত্তিক জার্নাল টেকটনিকসে প্রকাশিত গবেষণা প্রবন্ধে তারা এর বিস্তারিত তুলে ধরেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জিল্যান্ডিয়া নামে এই মহাদেশের আয়তন ৪৯ লাখ বর্গ কিলোমিটার। মাদাগাস্কারের চেয়েও এটি ছয়গুণ বড়।

বিজ্ঞানীরা বলছেন, এখন বিশ্বে আটটি মহাদেশ। একটি নতুন, ছোট, পাতলা এবং কনিষ্ঠতম মহাদেশ পেয়েছি আমরা।

নিউজিল্যান্ড ক্রাউন রিসার্চ ইনস্টিটিউটের ভূতত্ত্ববিদ অ্যান্ডি তুলোস বলেন, নতুন মহাদেশের ৯৪ শতাংশই জলের নিচে। নিউ জিল্যান্ডের মতো অল্প কিছু দ্বীপ আছে জলের ওপরে।

তারা বলছেন, জিলান্ডিয়া নিয়ে গবেষণা করা খুবই কঠিন। বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশ থেকে পাথর তুলে নিয়ে এসে গবেষণা করছেন।

ফিজ ডট ওআরজির প্রতিবেদনে বলা হয়, পাথরের নমুনা গবেষণা করে পশ্চিম অ্যান্টার্কটিকার নিদর্শন পেয়েছেন বিজ্ঞানীরা। তবে কোনো চৌম্বকীয় অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

প্রাচীন বৃহৎ মহাদেশ গোন্ডায়ার অংশবিশেষ জিল্যান্ডিয়া। ৫৫ কোটি বছর আগে গোন্ডয়ার অস্তিত্ব ছিল বলে ধারণা বিজ্ঞানীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Continent under water : জলের তলায় মহাদেশ

আপডেট সময় : ০৯:১৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩