ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

 containers : মালয়েশিয়া বন্দরে বাংলাদেশি কন্টেইনারে লাশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ২৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কনটেইনারবাহী জাহাজ ছবি সংগ্রহ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মালয়েশিয়ার পেনাং বন্দরে বাংলাদেশ তেকে যাওয়া খালি কনটেইনারে মিললো এক লাশ! গত ৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কনটেইনারের সঙ্গে একটি খালি কনটেইনারও গিয়েছিল মালয়েশিয়ার পেনাং বন্দরে। ১০ অক্টোবর বন্দরে নোঙ্গর করা জাহাজ ‘এমভি সোয়াসদি আটলান্টিক’। ১৪ অক্টোবর খালি কন্টেইনারটি পেনাং বন্দর থেকে ডিপোতে নিয়ে যাবার পথে নিরাপত্তাকর্মীরা দুর্গন্ধ পান এবং সেটি তল্লাশি করে লাশ পাওয়া যায়।

এরপরই এ নিয়ে হৈচৈ পড়ে যায়। কনটেইনারের ভেতরে লাশ! লাশটি কোনো বাংলাদেশির কি না, তা এখনও স্পষ্ট নয়। খালি কন্টেইনারটি পাঠানো হয়েছিল সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে। যেখানে গত জুন মাসে স্মরনকালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং অর্ধশতাধিক মানুষের প্রাণ হারায়। ৪০ ফুট দৈর্ঘ্যের খালি কন্টেইনারটি জাহাজে তুলতে গত ৪ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়েছিল সীতাকুণ্ডের এই বিএম কন্টেইনার ডিপো থেকে। খালি কন্টেইনারে লাশ পাওয়ার ঘটনায় অনুসন্ধান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট গ্লোব লিংক অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক চৌধুরী মতে তাদের মেইন লাইন অপারেটরের নির্দেশনা অনুযায়ী বিএম ডিপোতে রাখা কন্টেইনার গত ৪ অক্টোবর ডিপো থেকে খালি অবস্থাতেই চট্টগ্রাম বন্দরে পাঠানো হয় এবং সেখানে জাহাজে তোলা হয়। ৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর ত্যাগ করে।

তবে বিএম কন্টেইনার ডিপোর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মায়নুল আহসানের বক্তব্য হচ্ছে, খালি কন্টেইনারটি তাদের ডিপো থেকে গিয়েছিল। ডিপো থেকে কোনো কন্টেইনার বন্দরে যাবার সময় সিকিউরিটি অংশ হিসাবে ছবি ও ভিডিও করে রখা হয়। কন্টেইনারটি খালিই অবস্থায়ই বন্দরে গিয়েছে। কন্টেইনারে কোন জায়গায়, কীভাবে লোক ঢুকল সেটি এখন খতিয়ে দেখার কথা বলেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট গ্লোব লিংক অ্যাসোসিয়েটস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 containers : মালয়েশিয়া বন্দরে বাংলাদেশি কন্টেইনারে লাশ!

আপডেট সময় : ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২