ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

Ambulance : ভারতের উপহারের অ্যাম্বুলেন্স ভোলায় হস্তান্তর

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১০:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ৩৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত সরকারের উপহারের অ্যাম্বুলেন্স বাংলাদেশের বিভিন্ন উপজেলায় পর্যাক্রমে হস্তান্তরের অংশ হিসেবে শনিবার দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা হিসেবে খ্যাত ভোলা পৌরসভায় হস্তান্তর করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না। এদিন ভোলা পৌরসভার সম্মেলন কক্ষে এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

কভিড-১৯ মোকাবিলা ভারত সরকার ১০৯টি লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয় বাংলাদেশকে। ২০২১ সালে মার্চ মাসে বাংলাদেশের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আয়োজনে যোগ দিতে ঢাকা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সে সময় বাংলাদেশকে বন্ধুতের প্রতীক হিসাবে ১০৯টি লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এরপর পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্সগুলো বাংলাদেশে পৌছে। পরবর্তীতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।

রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান। আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাসী। বর্তমানে করোনা প্রকোপ বেড়েছে। এটি বৈশ্বিক সমস্যা, কোনো দেশের একক সমস্যা নয়। এটি সম্মলিতভাবে মোকাবিলা করতে হবে। এ সময় তিনি ভোলা পৌর এলাকার বিভিন্ন উন্নয়নের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে ভারতীয় সহকারী হাইকমিশনার, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ একে অপরের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে পৌরসভার তরফে ভারতীয় সহকারী হাইকমিশনাকে শুভেচ্ছা জানান পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, সহকারী পুলিশ সুপার আব্বাস উদ্দিনসহ পৌরসভার আধিকারীক, কাউন্সিলর ও সংবাদমাধ্যমের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Ambulance : ভারতের উপহারের অ্যাম্বুলেন্স ভোলায় হস্তান্তর

আপডেট সময় : ১০:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২