ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Ambassador of China : ইউক্রেনে চলমান যুদ্ধ দুঃখজনক ভিডিও বার্তায় চীনের রাষ্ট্রদূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ৩৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের রাষ্ট্রদূত লি জিমিং ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক 

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বুধবার সকালে চীনা দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গে কথা বলেছেন। মি. জিমিং ইউক্রেনে চলমান যুদ্ধকে দুঃখজনক ঘটনা বর্ণনা করে বলেন, এতে অনেকের হৃদয় ভেঙে দিয়েছে। চীন যুদ্ধের বিরোধিতা করে শান্তির সপক্ষে অবস্থান নিয়েছে।

রাষ্ট্রপুঞ্জসহ অন্যান্য বহু অনুষ্ঠানে এপ্রসঙ্গে আলোচনার সময় তাঁদের মতামত পরিষ্কার করেছেন। এটি চীনের ইতিহাস ও সংস্কৃতিতে গভীরভাবে লিপিবদ্ধ হয়েছে। লি জিমিং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান, নাকি সংকটকে উসকে দেওয়া ঠিক হবে, সেই প্রশ্নও তুলেছেন। এই সংকট নিয়ে চীনের অবস্থান তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, উদ্ভূত পরিস্থিতিতে উদ্বাস্তু হওয়া লোকজনের জন্য খাবার সরবরাহ, নাকি প্রাণঘাতী অস্ত্র সরবরাহ যৌক্তিক।

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আন্তর্জাতিক আইন এবং সর্বজনীনভাবে স্বীকৃত চর্চাগুলোকে সমর্থন করি, যেগুলো আন্তর্জাতিক সম্পর্কের ও জাতিসংঘ সনদের মূল ভিত্তি। আমরা গভীরভাবে বিশ্বাস করি, সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে।’

লি জিমিং বলেন, চীন একটি অভিন্ন, সমন্বিত, সহযোগিতামূলক ও স্থায়ী নিরাপত্তার ভাবনাকে উৎসাহিত করে। রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষেরই বৈধ নিরাপত্তার উদ্বেগগুলোর ভালোভাবে নিষ্পত্তি হলে ও বিদ্যমান সবচেয়ে বৃহৎ সামরিক জোট তার প্রতি সম্মান দেখালে সশস্ত্র সংঘাত এড়ানো যেত। স্নায়ুযুদ্ধের মানসিকতা ও জোটকেন্দ্রিক সংঘাত-সংঘর্ষ বিশ্বের জন্য একটি অভিশাপ ছাড়া কিছুই নয়, পুনরায় এই সত্যের শিক্ষা লাভ করতে গিয়ে মানবতাকে এক বিশাল মূল্য দিতে হলো।

সংকটের সমাধানে আলোচনা ও মানবিক সহায়তায় বেইজিং শান্তি প্রতিষ্ঠার সুযোগ করে দিতে শান্তি আলোচনা উৎসাহিত করা এবং মানবিক সংকটের সমাধান এই দুটি অগ্রাধিকার নির্ধারণ করেছে। চীন ছয় দফার একটি মানবিক উদ্যোগ সামনে এনেছে এবং এখন পর্যন্ত ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য কোটি কোটি ডলারের মানবিক সহায়তা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Ambassador of China : ইউক্রেনে চলমান যুদ্ধ দুঃখজনক ভিডিও বার্তায় চীনের রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৭:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২