ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

সোমবার সিদ্ধান্ত , বিধিনিষেধ আরও বাড়ার আভাস

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

করোনার সংক্রমণ বিস্তার রুখেতে চলমান লকডাউনের ১১তম দিনে রবিববার দেশে করোনায় সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১১ হাজার ৮৭৪ জন।

পরিস্থিতি যখন নাজুক ঠিক সেই সময় রবিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আভাস দিলেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বিধিনিষেধ আগামী ১৪ জুলাইয়ের পরও বহাল থাকবে। ঈদকে সামনে রেখে বিধিনিষেধ শিথিল হবে কি না, তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিধিনিষেধেরবিষয়ে সোমবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পরেরদিন মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তিনি বলেন, করোনার যে সংক্রমণ পরিস্থিতি, সেটি আমরা পর্যবেক্ষণ করছি।

বিধিনিষেধ বাস্তবায়নের দিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। সংক্রমণ এবার এমনভাবে ছড়িয়েছে, সেটা খুবই আশঙ্কাজনক।

১৪ জুলাইয়ের পরের সময়ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এ সংক্রমণ কমাতে চাই, তাহলে বিভিন্ন পর্যায়ে এ প্রক্রিয়া কিন্তু অব্যাহত রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু ঈদ এবং কোরবানির হাট রয়েছে, এ দুটির সমন্বয় কিভাবে করা গেলে সংক্রমণটি নিয়ন্ত্রণে থাকবে, সেটিই আমাদের মূল লক্ষ্য। হাটগুলোকে কত সুনিয়ন্ত্রিতভাবে করতে পারি সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে।

হাটগুলো নিরাপদ খোলা জায়গায়, যেখানে তিনটি গেট থাকতে পারে। একটি দিয়ে ক্রেতারা ঢুকবেন, তারা পশু কিনে নিয়ে আসবেন। আরেকটি দিয়ে পশু ঢোকানো হবে। হাটে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা ঢুকবে ও স্বাস্থ্যবিধি মেনে চলবে। সংক্রমণ ও মৃত্যু মাথায় রেখেই হাটে আসতে হবে।

হাটে অতিরিক্ত মানুষ যাতে না ঢোকে তা নিয়ন্ত্রণ করা ও হাঁট থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে গত বছর কোরবাণীর হাটকে ২৫ শতাংশ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। এ বছর আরও বেশি সংখ্যক অনলাইন হাটগুলো উৎসাহিত করা হচ্ছে। সেক্ষেত্রে এবারে আরও জোর দেওয়া হচ্ছে।

করোনার ভয়াবহ সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন চলছে। প্রথম ধাপে ৭ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই করা হয়। রবিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শে চলমান বিধিনিষেধ আবারও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সোমবার সিদ্ধান্ত , বিধিনিষেধ আরও বাড়ার আভাস

আপডেট সময় : ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১