ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

রিপোর্টার্স উইথআউট বর্ডারসের প্রতিবেদন বিভ্রান্তিকর: ডিইউজের নিন্দা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২৯০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিষয়ে রিপোর্টার্স উইথআউট বর্ডারসের প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য উল্লেখ্য করে নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, এ ধরনের প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমকে বিতর্কিত করার অপচেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক সমাজকে সজাগ ও সর্তক থাকার আহ্বান জানান তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রিপোর্টার্স উইথআউট বর্ডারস’র প্রতিবেদনে সংবাদমাধ্যম বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে ভুলভাবে চিত্রিত করা হয়েছে। সাংবাদিক বান্ধব এই প্রধানমন্ত্রী গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বেসরকারি খাতে টেলিভিশনের লাইসেন্স প্রদান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা সুষ্ঠু নীতিমালা প্রণয়নসহ তার চার মেয়াদের শাসনামলে গণমাধ্যমের বিকাশে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।

সংবাদ সংক্রান্ত মানহানির মামলায় সাংবাদিকদের গ্রেফতার না করে সমন জারির বিধানও তার শাসনামলে প্রণীত হয়েছে। যার সুফল পাচ্ছেন বাংলাদেশের সাংবাদিক সমাজ। এছাড়াও সংবাদপত্র শিল্পের বিকাশে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সম্পাদিত সংবাদ মাধ্যমে কাজ করেন। অসম্পাদিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য ব্যক্তি বিশেষের মনোজাগতিক অবস্থার বহিঃপ্রকাশ মাত্র। যা সাংবাদিকতা চর্চার মধ্যে পড়ে না। এ বিষয়টিকে রিপোর্টার্স উইথআউট বর্ডারস’কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রিপোর্টার্স উইথআউট বর্ডারসের প্রতিবেদন বিভ্রান্তিকর: ডিইউজের নিন্দা

আপডেট সময় : ১১:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১