ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

লকডাউনের তৃতীয় দিনে টাঙ্গাইলে অ্যাম্বুলেন্সের সঙ্গে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে নিহত ৫

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১ ৩৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কারো পরিচয় মেলেনি। শনিবার সকাল সাড়ে ৭টার নাগাদ ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের হাতিয়া এলাকায় দুর্ঘটনার খবর জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাহেদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একজন ক্যান্সার রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া পথে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী মাছ বোঝাই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত হয় আরও ৭ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, হতাহতদের এখনো পরিচয় তারা পাননি। একারণে বলতে পারছেন না, অ্যাম্বুলেন্সের ক’জন এবং পিকঅ্যাপ ভ্যানের ক’জন প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লকডাউনের তৃতীয় দিনে টাঙ্গাইলে অ্যাম্বুলেন্সের সঙ্গে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় : ১২:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১