ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

নতুন সেনাপ্রধানকে ভারতীয় সেনাপ্রধানের অভিনন্দন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। বুধবার ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশের নতুন সেনাপ্রধানকে প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে।

তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের মধ্যকার ঘনিষ্ঠ বন্ধুত্ব দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও প্রবাহিত হবে। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই সেনাপ্রধানের মধ্যে আলোচনায় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে।

উল্লেখ্য, গত ২৪ জুন থেকে পরবর্তী তিন বছরের জন্য সদ্য বিদায়ী জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন নতুন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১০ জুন এক প্রজ্ঞাপনে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেয়।

সেনাপ্রধান হওয়ার আগে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এস এম শফিউদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন সেনাপ্রধানকে ভারতীয় সেনাপ্রধানের অভিনন্দন

আপডেট সময় : ০৭:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১