ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন

মেয়ের কথাই সত্যি হলো, ধ্বংসস্তূপ থেকেই মিলল বাবার মরদেহ

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ২৮৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

হাসপাতালে ছুটোছুটি করছিল মেয়ে। কিছুতেই তার কান্না থামছিলো না। বার বার বলছিলো, আমার বাবার মৃতদেহটা আমাকে দিন। বাবা ধ্বংসস্তুপের নিচেই চাপা পড়ে আছে। বিকালেও মেয়ের সঙ্গে কথা হয়েছে নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের (৭০)।

তার ঘন্টা দুই পরেই ভবনটি বিস্ফোরণের ধ্বংসস্তুপে পরিণত হয়। তার নিচে চাপা পড়েই মারা যান তিনি। তিনদিনের মাথায় মঙ্গলবার অপরাহ্নে তার মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিস কর্মীরা। ভবনের নিরাপত্তাকর্মী ছিলো হারুনর রশিদ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন বিষয়টি নিশ্চিত করে  বলেন, ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারের পর নিহত হারুনুর রশিদের মরদেহটি রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মগবাজারে বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিলেন মো. হারুন।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে ঘটনা ঘটে। বিস্ফোরণে আশপাশের ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত ও বহু আহত হয়েছেন।

গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়ের কথাই সত্যি হলো, ধ্বংসস্তূপ থেকেই মিলল বাবার মরদেহ

আপডেট সময় : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১