ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন

তিন প্রতারক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ২৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি দেওয়া, জমি ও ফ্ল্যাট উদ্ধারের নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ

কাফরুল থানাধীন এলাকা থেকে বহুল আলোচিত প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ গত বৃহস্পতিবার মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা এসএসআই গ্রুপের অফিসে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের হোতা শেখ হাবিবুর রহমান ওরফে এস কে হাবিবসহ তিন প্রতারককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অন্য দুই সদস্য হলো—মো. খলিলুর রহমান এবং মো. আবু সাইদ। এর মধ্যে হাবিবুরের বাড়ি বরিশাল, খলিলুরের বাড়ি মাদারীপুর ও আবু সাইদের বাড়ি চাঁদপুর।

সূত্রমতে জানা যায়, শেখ হাবিবুর রহমান দীর্ঘদিন যাবৎ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে সুকৌশলে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক নেতাদেরও নাম ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করেছে।

এই চক্রের হোতা শেখ হাবিবুর রহমান এসএসআই করপোরেশন নামে একটি সংস্থা খুলে চাকরি দেওয়া, জমি ও ফ্ল্যাট উদ্ধারসহ যে কোনো কাজের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার উদ্দেশ্যে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে।

এছাড়া শেখ হাবিব সরকারের উঁচু মহলের আত্মীয় পরিচয়ে সম্প্রতি পুলিশের বিভিন্ন থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে তদবির করে। শেখ হাবিবের দ্বারা প্রতারিত অসংখ্য ভুক্তভোগী রয়েছে যারা এ ধরনের প্রতারণার শিকার হয়েছে। এস কে হাবিবের ছেলে শেখ ইমরানও পিতার ন্যায় প্রতারণায় জড়িত।

এদিকে শেখ হাবিবের পুত্রবধূ ও শেখ ইমরানের স্ত্রী শারমিন আক্তার এক সময় গণভবনে কর্মরত ছিলেন। শেখ ইমরানের সঙ্গে তার বিবাহের পর স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেয় এবং স্বামী ইমরান ও শ্বশুর শেখ হাবিবের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে শারমিনও জড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন প্রতারক আটক

আপডেট সময় : ০২:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১