ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

জনতার তাড়া খেয়ে পালালেন এমপি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকাল থেকেই কয়রার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বাঁধ মেরামতে স্বেচ্ছাশ্রমে কয়েক হাজার মানুষ কাজ করছিল। সকাল সাড়ে ১১টার দিকে সেখানে একটি ট্রলার নিয়ে খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান উপস্থিত হলে তাঁকে দেখে লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তারা কাদা ছুড়ে মারতে থাকে ট্রলারের দিকে।

প্রায় ১০ মিনিট বৃষ্টির মতো কাদা ছোড়ার এক পর্যায়ে ট্রলারটি পিছু হটে নদীর অন্য পারে চলে যায়। প্রায় আধাঘণ্টা পর তিনি আবার ওই ভাঙা বাঁধের কাছে যান।

গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। ওই সময় কয়রা থানার ওসিসহ আরো কয়েকজন সংসদ সদস্য আক্তারুজ্জামানের সঙ্গে ছিলেন।

ঘূর্ণিঝড় ইয়াসের পর ওই এলাকার বাঁধ ভেঙে প্রতিদিনই মহারাজপুর ও পাশের বাগালী ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হচ্ছে সাগরের নোনা পানিতে। ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে গত বুধবার ভেঙে যাওয়া ওই বাঁধ এখনো মেরামত করা সম্ভব হয়নি। এ কারণে নিয়মিত জোয়ারভাটা আসা-যাওয়া করছে গ্রামগুলোর মধ্য দিয়ে। ঘূর্ণিঝড় আইলার দীর্ঘ এক যুগ পর আবার এমন দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। চার দিন ধরে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করছে শত শত মানুষ।

গতকাল সংসদ সদস্য সেখানে গেলে লোকজন ক্ষেপে ওঠে, চিৎকার-চেঁচামেচি করে, কেউ কেউ কাদা ছুড়ে মারে। কাদা ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঁধের কাছে শুধু ট্রলার ভিড়েছে, তখন সংসদ সদস্যকে লক্ষ্য করে বৃষ্টির মতো কাদা ছোড়া হচ্ছে। টিকতে না পেরে ট্রলার ফিরে যাচ্ছে।

পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করে সংসদ সদস্য সেখানে যান। সংসদ সদস্য তাঁর বক্তব্যে স্থায়ী বাঁধ না করতে পারায় নিজের ব্যর্থতার কথা স্বীকার করেন। তিনি জনতার সঙ্গে কাজও করেন। কিন্তু তাঁকে কাজ করতে দেখে অনেক মানুষ কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনতার তাড়া খেয়ে পালালেন এমপি

আপডেট সময় : ০৮:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১