ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

বান্দরবানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বান্দরবানে সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার ভোরে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং এলাকায় বান্দরবান সেনা জোনের অপারেশন দল এ অভিযান চালায়।

অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ম্যাগাজিন ভর্তি ১ টি পিস্তল, একে ৪৭ এর ম্যাগাজিন, একাধিক এ্যামোনিশন বাউন্ডুলিয়ার, ধারালো দেশীয় অস্ত্র, কমান্ডো নাইফ, বিপুল পরিমাণ গোলা-বারুদ, ওয়াকিটকি, সোলার চার্জার, ১৩টি মোবাইল ফোন, সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রংয়ের পোশাক, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ অর্থ, সন্ত্রাসীদের জাতীয় পরিচয় পত্র এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সেনাবাহিনীর একটি অপারেশন দল রোয়াংছড়ি নোয়াপতং দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালায়। সন্ত্রাসীরা আস্তানা থেকে দীর্ঘদিন যাবত চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও অস্ত্র সরঞ্জাম উদ্ধারের পর সন্ত্রাসী আস্তানাটি ধ্বংস করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বান্দরবানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী

আপডেট সময় : ০৯:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১