সংবাদ শিরোনাম ::
এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১১:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।
এশিয়ান গেমস উপলক্ষে বুধবার জাপান সফরে যান সেনাবাহিনী প্রধান।
সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি–নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।



















