ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ  কোটি টাকা কোথায় আটকে আছে অর্থ

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর  ৩জন সদস্য নিহত, আহত হয়েছেন ৪

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর  ৩জন সদস্য নিহত, আহত হয়েছেন ৪

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপভ্যান তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর পিকআপভ্যানটি ফ্লাইওভারের ওপরের অংশ থেকে নিচে পড়ে যায়। এতে গাড়িতে থাকা বিমানবাহিনীর সদস্যরা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন, ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। দুর্ঘটনায় আহত অপর চার বিমানবাহিনীর সদস্যকে দ্রুত উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

এদিকে বিমানবন্দর থানার ইন্সপেক্টর (অপারেশন) শরীফ হোসেন জানান, তৃতীয় টার্মিনালের ফ্লাইওভারে চলার সময় বিমানবাহিনীর সদস্যদের বহনকারী পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকায় তাৎক্ষণিকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধারকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রাথমিকভাবে পিকআপভ্যানটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করা হতে পারে। তবে অতিরিক্ত গতি, চালকের নিয়ন্ত্রণ হারানো কিংবা যান্ত্রিক ত্রুটিসহ বিভিন্ন বিষয় তদন্তে খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যুতে সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর  ৩জন সদস্য নিহত, আহত হয়েছেন ৪

আপডেট সময় : ১২:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬