ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার।

তিনি স্বীকার করেন, অতীতে প্রাপ্ত অর্থনীতি ছিল ভঙ্গুর ও নানা অসামঞ্জস্যে ভরা-যা পুনরুজ্জীবিত করা সহজ কাজ নয়।

শনিবার  সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। ব্যবসা-বাণিজ্যে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে কর্মসংস্থান ও আয়-রোজগারে।

অনেক ব্যবসায়ী তাদের কর্মচারীদের নিয়মিত বেতন দিতে হিমশিম খাচ্ছেন, এমনকি ব্যাংক ঋণ পরিশোধ করতেও ব্যর্থ হচ্ছেন।

তিনি আরও বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে অতীতে ব্যবসা পরিচালনায় অস্বাভাবিক জটিলতা তৈরি হয়েছে।

একটি সাধারণ রেস্টুরেন্ট চালু করতেও নানা বাধার সম্মুখীন হতে হয়, যা অর্থনৈতিক পরিবেশের দুর্বলতাকেই তুলে ধরে। সরকার এসব অযৌক্তিক বাধা দূর করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে।

দারিদ্র্য পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি জানান, দেশের দারিদ্র্যের হার ধীরে ধীরে কমলেও বৈষম্য এখনো একটি বড় চ্যালেঞ্জ। এই বৈষম্য দূর করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এ লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না, মানবসম্পদকে দক্ষ করে তুলতে হবে।

ঘরে ঘরে বিএ, এমএ ডিগ্রি থাকলেই হবে না, বাস্তবমুখী দক্ষতা বাড়াতে হবে, বলেন তিনি। এজন্য কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে, অতিরিক্ত মুদ্রা ছাপানো থেকে বিরত থেকে অন্যান্য উপায়ে সংকট সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে মুদ্রাস্ফীতির চাপ না বাড়ে।

তিনি আশা প্রকাশ করেন, চলমান সংস্কার কার্যক্রম সফল হলে দেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে পাবে এবং একটি টেকসই প্রবৃদ্ধির পথে এগোবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :