ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

কেরানিগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকান্ডে  ৫ জনের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

কেরানিগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকান্ডে  ৫ জনের মৃত্যু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার কেরানিগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা দক্ষিণ জোনের কমান্ডার ফয়সালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এক নারীসহ আরও তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি নাঈম নামে এক কিশোর শ্রমিকসহ আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা।

শনিবার (দুপুর পৌনে ১টার দিকে) কেরানিগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা বউ বাজার এলাকায় অবস্থিত টিনশেড কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইউনিট সংখ্যা বাড়িয়ে সাতটি করা হয় এবং ব্যাপক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস লাইটার উৎপাদন চলছিল এবং এর আগেও সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আগুন নেভাতে স্থানীয়রাও ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।

স্থানীয়দের দাবি, কারখানাটিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করতেন। তবে সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কেরানিগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকান্ডে  ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬