ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী: ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রশ্নোত্তর পর্বে ব্যারিস্টার আরমান মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং দেশের সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, জ্বালানি বিক্রি নিয়ে বিরোধের জেরে দেশে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং এ বিষয়ে সরকারের ভূমিকা কী-তা জানতে চান।

পাশাপাশি, পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় স্পিকার তাকে কেবল একটি প্রশ্ন করার নিয়ম স্মরণ করিয়ে দেন।

জবাবে শামা ওবায়েদ বলেন, সম্পূরক প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক ছিল না। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই।

জ্বালানি সরবরাহ বহুমুখী করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং এ লক্ষ্যে জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির বিষয়ে কাজ চলছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তাদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনগুলো ২৪ ঘণ্টা কাজ করছে।

তিনি আরও জানান, চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তেহরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের যেখানেই থাকুক না কেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :