ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

সুয়েজ খাল অচল হওয়ার শঙ্কা: হুথিদের হুমকিতে বৈশ্বিক বাণিজ্যে নতুন সংকট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

সুয়েজ খাল অচল হওয়ার শঙ্কা: হুথিদের হুমকিতে বৈশ্বিক বাণিজ্যে নতুন সংকট

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ সুয়েজ খাল অচল হয়ে পড়তে পারে, এমন আশঙ্কা জোরালো হচ্ছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতোমধ্যেই সরাসরি যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথ হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা প্রতিক্রিয়ায় শুরু থেকেই জবাব দিচ্ছে তেহরান। টানা ২৯ দিনের এই সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে হুথি সরকারের তথ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মোহাম্মদ মনসুর সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা আরও তীব্র হলে হুথিরা চুপ করে থাকবে না, বরং সরাসরি যুদ্ধে অংশ নেবে।

বিশ্লেষকদের মতে, এই হুমকি শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে।

কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে বলেন, হুথিরা যদি বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেয়, তবে লোহিত সাগরের পথ বন্ধ হয়ে শেষ পর্যন্ত সুয়েজ খালে জাহাজ চলাচল ব্যাহত হবে।

এতে বিশ্ব একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ‘চোকপয়েন্ট’ হরমুজ প্রণালী ও সুয়েজ খাল সংকটে পড়তে পারে। এই দুই নৌপথ আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহনের প্রধান ধমনী হিসেবে বিবেচিত।

এলমাসরির ভাষায়, হুথিদের ধারাবাহিক হামলা ইসরায়েলের শক্তিশালী হলেও ‘অভেদ্য নয়’ এমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

ইতোমধ্যে হিজবুল্লাহ ও ইরানের কিছু ক্ষেপণাস্ত্র সেই প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। এর সঙ্গে ইয়েমেন থেকে হামলা যোগ হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিকভাবে এই দীর্ঘায়িত সংঘাত কিছু ক্ষেত্রে ইসরায়েলের কৌশলগত লক্ষ্য পূরণেও সহায়ক হতে পারে, কারণ তারা যুদ্ধ দ্রুত শেষ করতে আগ্রহী নয়।

এদিকে ইরান ইতোমধ্যেই বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুয়েজ খাল অচল হওয়ার শঙ্কা: হুথিদের হুমকিতে বৈশ্বিক বাণিজ্যে নতুন সংকট

আপডেট সময় : ০৪:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬