ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

বাংলাদেশ-ভারত স্বাস্থ্য সহযোগিতায় নতুন দিগন্ত: সৌজন্য সাক্ষাতে জোরদার সম্পর্কের প্রত্যয়

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ-ভারত স্বাস্থ্য সহযোগিতায় নতুন দিগন্ত: সৌজন্য সাক্ষাতে জোরদার সম্পর্কের প্রত্যয়: ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার বাংলাদেশের  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি  প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত-ও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ভারত-বাংলাদেশের মধ্যে জনস্বাস্থ্য খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ করে চিকিৎসা-বিষয়ক গবেষণা, উন্নত চিকিৎসা প্রযুক্তির আদান-প্রদান এবং ক্যান্সার চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির উন্নয়ন এবং তা জনগণের কাছে সহজলভ্য করার বিষয়েও মতবিনিময় করা হয়।

বাংলাদেশ-ভারত স্বাস্থ্য সহযোগিতায় নতুন দিগন্ত: সৌজন্য সাক্ষাতে জোরদার সম্পর্কের প্রত্যয়
বাংলাদেশ-ভারত স্বাস্থ্য সহযোগিতায় নতুন দিগন্ত: সৌজন্য সাক্ষাতে জোরদার সম্পর্কের প্রত্যয়: ছবি ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

দুই দেশের জনগণের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন জনগণ-কেন্দ্রিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এ প্রেক্ষিতে উভয় দেশ পারস্পরিক অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করে।

এছাড়া, সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্পে সহযোগিতা সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষা খাতে সংযোগ জোরদার এবং ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের প্রস্তাবও আলোচিত হয়।

বৈঠকটি উভয় দেশের অভিন্ন অগ্রাধিকার, পারস্পরিক সম্মান ও সুবিধার ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :