ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ নদী মরছে, বিপন্ন হচ্ছে নগরসভ্যতা থেমে গেছে প্রতিদিনের হাঁটা ১১ পলিথিনে খন্ডিত মরদেহ মেলেনি মাথা-পা বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রধানমন্ত্রীর উপহার সিএনজি-রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

৩০ দিনের জন্য ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল, বৈশ্বিক বাজারে স্বস্তির আশা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

৩০ দিনের জন্য ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল, বৈশ্বিক বাজারে স্বস্তির আশা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে এবং জ্বালানির দাম অস্থির হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে মার্কিন ট্রেজারি বিভাগ আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র সেইসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলো ইতোমধ্যে পরিবহনের পথে রয়েছে।

অর্থাৎ নতুন কোনো তেল ক্রয় বা চুক্তির ক্ষেত্রে এই শিথিলতা প্রযোজ্য হবে না।

বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি এবং জাহাজে হামলার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

ইরানের হামলার আশঙ্কায় অনেক জাহাজ চলাচল সীমিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সাময়িক সিদ্ধান্ত বাজারে কিছুটা স্বস্তি আনতে পারে বলে ধারণা করা হলেও, দীর্ঘমেয়াদে সংকট নিরসনে কূটনৈতিক সমাধানই সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩০ দিনের জন্য ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল, বৈশ্বিক বাজারে স্বস্তির আশা

আপডেট সময় : ০৯:০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬