ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৫:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো উদ্যোগ তিস্তা নদী ব্যবস্থাপনা ও বাঁধ নির্মাণ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান সোমবার বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রদূত জানান, বৈঠকে তিস্তা প্রকল্প ছাড়াও বাংলাদেশের বিভিন্ন নতুন উন্নয়ন উদ্যোগে সম্ভাব্য চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষত জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি চাহিদা মোকাবিলায় দুই দেশ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে।

ইয়াও ওয়ান আরও জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত তিন সপ্তাহে অন্তত চারটি চীনা কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন অবকাঠামো ও অর্থনৈতিক উদ্যোগে অংশগ্রহণে চীন আগ্রহী। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক প্রকল্পগুলোতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও বাঁধ নির্মাণ উদ্যোগটি বর্তমান বাংলাদেশ সরকার ও চীনের কাছে অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অন্যতম। এ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দ্রুত অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে অর্থ ও বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। নতুন বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রবণতা ইতিবাচক ধারায় এগোচ্ছে এবং আগামী দিনে তা আরও জোরদার হবে বলে সরকার আশা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :