ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে

বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে যুক্ত হবে না যুক্তরাজ্য, এ কথা স্পষ্টভাবে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি বলেন, এ বিষয়ে তার সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না।

প্রধানমন্ত্রী আরও জানান, মার্কিন যুদ্ধবিমানকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেওয়া হয়নি। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জনগণকে আশ্বস্ত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।

স্টারমার বলেন, আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত, দায়িত্বশীল ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।

তার এই বক্তব্যকে অনেকেই ডোনাল্ড ট্রাম্প এর সম্ভাব্য চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত হিসেবে দেখছেন।

ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে স্টারমার বলেন, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান খুঁজে বের করা উচিত, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয়।

তিনি বলেন, সবকিছু বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যুক্তরাজ্য প্রথম দফার সামরিক অভিযানে অংশ নেবে না। এটি একটি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত,  যা জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে, এবং আমরা এই অবস্থানে অটল থাকব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬