ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে বিলাসবহুল নগরী দুবাই এখন চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাণিজ্যিক ফ্লাইট কার্যত স্থবির হয়ে পড়েছে এবং হাজারো যাত্রী বিভিন্ন দেশে আটকা পড়েছেন।

এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত ছাড়তে ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তিরা প্রাইভেট জেটের দিকে ঝুঁকছেন। চাহিদা বেড়ে যাওয়ায় ব্যক্তিগত বিমানের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

মাসকাটভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান জেট ভিআইপি জানিয়েছে, ছোট একটি জেটে ইস্তাম্বুল যেতে এখন প্রায় ৮৫ হাজার ইউরো গুনতে হচ্ছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। অস্ট্রিয়াভিত্তিক আলবাজেট ইউরোপগামী ফ্লাইটের জন্য প্রায় ৯০ হাজার ইউরো ভাড়া চাচ্ছে।

দুবাই থেকে অনেকেই সড়কপথে ওমানের মাসকাটt কিংবা সৌদি আরবের রিয়াদ–এ যাচ্ছেন। রিয়াদ থেকে ইউরোপে প্রাইভেট ফ্লাইটের ভাড়া সাড়ে ৩ লাখ ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে ভিমানা প্রাইভেট জেটস।

এদিকে ইতালিতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো সরকারি উড়োজাহাজে দুবাই থেকে দেশে ফেরায় সমালোচনার মুখে পড়েছেন। বিরোধীরা তাঁর পদত্যাগ দাবি করেছে।

ইন্দোনেশিয়ার বালির গুস্তি এনগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারওয়েজের কাস্টমার সার্ভিস অফিসের সামনে আটকে পড়া যাত্রীদের অপেক্ষা। ইরানে শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর দোহা, দুবাই ও আবুধাবিগামী ফ্লাইট বাতিল করা হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ১ মার্চ ২০২৬।ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ার বালির গুস্তি এনগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারওয়েজের কাস্টমার সার্ভিস অফিসের সামনে আটকে পড়া যাত্রীদের অপেক্ষা। ইরানে শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর দোহা, দুবাই ও আবুধাবিগামী ফ্লাইট বাতিল করা হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ১ মার্চ ২০২৬।ছবি: রয়টার্স

অন্যদিকে, ফ্লাইট জটিলতায় আটকা পড়া পর্যটকদের হোটেল থেকে বের না করার নির্দেশ দিয়েছে দুবাই পর্যটন কর্তৃপক্ষ। তবে কিছু পর্যটক অতিরিক্ত অর্থ দাবি ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন।

পরিস্থিতির কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলের বন্দর কার্যক্রমও প্রায় অচল। একাধিক প্রমোদতরিতে হাজারো যাত্রী মাঝসমুদ্রে আটকা পড়েছেন। আবুধাবির জায়েদ বন্দরে হামলার পর বিস্ফোরণের দৃশ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দুবাইভিত্তিক আইনজীবী ইরিনা হিভার জানিয়েছেন, বর্তমানে সেখানে অবস্থানরতদের তিন ভাগে বিভক্ত দেখা যাচ্ছে, একদল দ্রুত সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে, দ্বিতীয় দল পরিস্থিতিকে স্বাভাবিক ধরে নিচ্ছে, আর তৃতীয় দল সরকারি নির্দেশনা মেনে আশ্রয়স্থলে অবস্থান করছে।

সামগ্রিকভাবে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দুবাইয়ের মতো বৈশ্বিক বাণিজ্য ও পর্যটনকেন্দ্রকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :