ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

নগদে বিদেশি পুঁজি আনতে তৎপরতা: গভর্নরের  সঙ্গে বৈঠকে ব্যারিস্টার আরমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

নগদে বিদেশি পুঁজি আনতে তৎপরতা: গভর্নরের  সঙ্গে বৈঠকে ব্যারিস্টার আরমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এ বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর আহসান এইচ মনসুর-এর সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার আরমান জানান, প্রস্তাবিত বিনিয়োগকারীরা বিদেশি এবং তিনি স্থানীয় প্রতিনিধি হিসেবে প্রাথমিক যোগাযোগ করছেন। বিনিয়োগকারীরা দেশে এলে মূল আলোচনা শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। তবে কোন দেশের বা কোন প্রতিষ্ঠানের পক্ষে তিনি কাজ করছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

এর আগে গত ২৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের সময় গভর্নর ঘোষণা দেন, নগদকে ডাক অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে বের করে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তিন থেকে চার মাসের মধ্যে মালিকানা হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তার ভাষ্য, নগদ পরিচালনায় ডাক বিভাগের সক্ষমতা সীমিত।

২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করা নগদ পরবর্তীতে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পায়। তবে বিগত সরকারের সময়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ২০২৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিলেও পরে উচ্চ আদালত সে সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন।

এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে গত ফেব্রুয়ারিতে নগদের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। পরিদর্শনে রিয়েল মানি ও ই-মানি হিসাবে বড় অঙ্কের ঘাটতির তথ্য উঠে আসে বলে অভিযোগ করা হয়।

গভর্নর বলেন, কেবলমাত্র বিশ্বাসযোগ্য বিদেশি বিনিয়োগকারীর সুনির্দিষ্ট পরিচয়, অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতার তথ্য পাওয়া গেলে আলোচনা এগোবে।

দেশীয় বিনিয়োগকারী হলে বিদেশি পরিচয়ের আড়ালে প্রস্তাব গ্রহণযোগ্য হবে না বলেও তিনি স্পষ্ট করেন। নগদকে পুনর্গঠনে প্রযুক্তি-নির্ভর শক্তিশালী বিনিয়োগকারীর প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :