ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

ছুটির দিনে তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ফুলের চারা রোপণ ও মোনাজাত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিনও অফিস করার ঘোষণা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ গ্রহণের পর প্রথমবারের মতো তিনি শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রী প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্বপালন করা কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচনা: স্বর্ণচাঁপা চারা রোপণ ও মোনাজাত
তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন : ছবি সংগ্রহ

অনেক কর্মকর্তা ও কর্মচারী অবাক হয়ে যান দেশের প্রধানমন্ত্রীর এত কাছাকাছি উপস্থিতিতে। তিনি কার্যালয়ের পুরনো কর্মীদের নাম ধরে ডাকেন ও ব্যক্তিগতভাবে কথা বলেন, যা কর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার করে।

এদিন প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহপাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচনা:
তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচনা: ছবি সংগ্রহ

পরবর্তীতে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে নতুন ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন  মা খালেদা জিয়া।

দীর্ঘদিন পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একই কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়ালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছুটির দিনে তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ফুলের চারা রোপণ ও মোনাজাত

আপডেট সময় : ০১:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬