ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

দেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকেন্দ্রিক: শামা ওবায়েদ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

দেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকেন্দ্রিক: শামা ওবায়েদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, এবং আন্তর্জাতিক সম্পর্ক হবে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো বিশেষ দেশের প্রতি অতি-নির্ভরশীলতা হবে না।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, “বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের মেরুদণ্ড সোজা রেখে বিদেশে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।”

তিনি আরও জানান, সরকার ভিসা সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে এবং বিভিন্ন দেশের মধ্যে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালুর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সকালেই ঢাকা থেকে ফরিদপুরে রওনা হন। নগরকান্দা পৌঁছালে তাকে নগরকান্দা থানায় গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর তিনি উপজেলার লস্করদিয়ায় নিজের বাড়িতে পৌঁছে তার পিতা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান-এর কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :