ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম-বর্ণ বিবেচনা করবে না : তারেক রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম-বর্ণ বিবেচনা করবে না : তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চল সফরকালে নীলফামারীতে এক মহাসমাবেশে বক্তব্য দিয়েছেন। শনিবার নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনোটিই ধর্ম-বর্ণভিত্তিক ছিল না। স্বৈরাচার পতনের আন্দোলনেও সব শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে অংশ নিয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায়ও কোনো ধর্ম-বর্ণ বিবেচনা করা হবে না বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম-বর্ণ বিবেচনা করবে না : তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম-বর্ণ বিবেচনা করবে না : তারেক রহমান

নীলফামারীর উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জেলাকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। নতুন কলকারখানা স্থাপন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার যুবকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, এখন সময় এসেছে জনগণের ক্ষমতার যথাযথ মূল্যায়নের। মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভোটারদের ভয়ভীতি ও হুমকির অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি অন্যায়কারীদের আইনের আওতায় আনতে চায় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সমাবেশে নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মঞ্জুরুল আলম আফেন্দী, নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী এবং নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব উর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবুসহ অন্যান্য নেতারা।

এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নীলফামারী পৌরমাঠে সমবেত হন। সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম-বর্ণ বিবেচনা করবে না : তারেক রহমান

আপডেট সময় : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬