ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

মাদুরোর চোখ বাঁধা ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

মাদুরোর চোখ বাঁধা ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকাবস্থার একটি ছবি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ছবিটি শেয়ার করে ট্রাম্প দাবি করেন, মাদুরো বর্তমানে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস আইও জিমাতে আটক অবস্থায় নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করছেন।

প্রকাশিত ছবিতে নিকোলাস মাদুরোকে ধূসর রঙের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। তাঁর চোখে আই-মাস্ক এবং কানে হেডফোন ছিল। এই ছবিটিকে মাদুরোর আটক হওয়ার প্রথম দৃশ্যমান প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করতে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়। অত্যন্ত গোপনীয়তা ও সুপরিকল্পিত কৌশলের মাধ্যমে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’। অভিযানে ডেল্টা ফোর্সসহ যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেন এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় বলে জানানো হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অভিযানের পর মাদুরো ও তাঁর স্ত্রীকে হেলিকপ্টারে করে সরাসরি একটি মার্কিন যুদ্ধজাহাজে নেওয়া হয়। বর্তমানে যুদ্ধজাহাজটি নিউ ইয়র্কের দিকে অগ্রসর হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রশাসনের দাবি, মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ গুরুতর অভিযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে তাদের যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

অভিযানের আগে ক্যারিবীয় অঞ্চলে উল্লেখযোগ্য সামরিক প্রস্তুতি গ্রহণ করা হয় বলে মার্কিন প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে। আকাশপথ নিরাপদ করতে একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয় এবং কারাকাস ও আশপাশের এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে অকার্যকর করা হয়।

সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, অভিযানের সময় কিছু মার্কিন সেনা আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী যুক্তরাষ্ট্রের সামরিক হেফাজতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদুরোর চোখ বাঁধা ছবি প্রকাশ করলেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬