ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে নিহত অন্তত ৪০

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানানো হয়, নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার ভূখণ্ডে সেনা অবতরণের আগে যুক্তরাষ্ট্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে ব্যাপক আকারে বিমান অভিযান পরিচালনা করে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই অভিযানে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে সক্ষম হয়। পরবর্তী পর্যায়ে এসব সেনা মাদুরোর অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়।

নিহতের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা অভিযানের বিস্তারিত বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস অথবা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে নিয়ে যায় বলে জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ‘শক্তিশালী ও চমকপ্রদ প্রদর্শন’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব পালন করবে।’

এদিকে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলিরা মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে কোকেন পাচারসহ একাধিক অভিযোগে অভিযোগপত্র প্রকাশ করেছেন।

অন্যদিকে, সমালোচকদের মতে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর ফলে লাতিন আমেরিকা অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে নিহত অন্তত ৪০

আপডেট সময় : ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬