ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সীমান্ত দিয়ে অপরাধী-সন্ত্রাসী পলায়ন রোধে বিজিবিকে সতর্কতার নির্দেশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

সীমান্ত দিয়ে অপরাধী-সন্ত্রাসী পলায়ন রোধে বিজিবিকে সতর্কতার নির্দেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্ত দিয়ে কোনো অপরাধী, সন্ত্রাসী কিংবা মাদক পাচারকারী যাতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি একটি গৌরবময় ঐতিহ্যবাহী বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছে। বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি স্পষ্ট করে বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া যাবে না। বিশেষ করে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করতে হবে। একই সঙ্গে অবৈধ পথে দেশীয় পণ্য বিদেশে পাচার রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি অধীনস্ত সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যা কৌশল, সংযম ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ যেন শতভাগ সুরক্ষিত থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সীমান্ত ব্যবহারকারী অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্ত দিয়ে অপরাধী-সন্ত্রাসী পলায়ন রোধে বিজিবিকে সতর্কতার নির্দেশ

আপডেট সময় : ০৮:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫