ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

খুলনায় এনসিপি নেতা মাথায় গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৪২৪ বার পড়া হয়েছে

খুলনায় এনসিপি নেতা মাথায় গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হন ব্যক্তির নাম মোতালেব শিকদার (৪৩)। তিনি এনসিপির খুলনা বিভাগীয় আহ্বায়ক।

সোমবার (সময় উল্লেখ) বেলা পৌনে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি বাসায় গুলি করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মাথার সিটি স্ক্যানের জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ জানান, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক।

আসন্ন বিভাগীয় শ্রমিক সমাবেশের প্রস্তুতিতে তিনি সক্রিয় ছিলেন।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :