ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের : মির্জা ফখরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের : মির্জা ফখরুল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু এবং এর পরবর্তী মব সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে বর্তমান সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে এবং এ পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকারের ওপরই বর্তায়।

শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের মৌলিক দায়িত্ব।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, শহীদ হাদির মৃত্যুতে যখন শোকাহত জাতি তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছে, ঠিক সেই সময় ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের ওপর হীন ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।

এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল দাবি করেন, হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

ফখরুল বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করাই সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :