ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের : মির্জা ফখরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের : মির্জা ফখরুল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু এবং এর পরবর্তী মব সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে বর্তমান সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে ফেলেছে এবং পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকারের ওপরই বর্তায়।

শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের মৌলিক দায়িত্ব।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, শহীদ হাদির মৃত্যুতে যখন শোকাহত জাতি তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছে, ঠিক সেই সময় ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের ওপর হীন ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।

ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানান তিনি।

মির্জা ফখরুল দাবি করেন, হাদির হত্যাকারীদের দ্রুত বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

ফখরুল বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করাই সরকারের প্রথম প্রধান দায়িত্ব। অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের : মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫