ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

শুল্কের ভয় দেখিয়েই ৮ যুদ্ধ থামাতে সক্ষম হন ট্রাম্প

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

শুল্কের ভয় দেখিয়েই ৮ যুদ্ধ থামাতে সক্ষম হন ট্রাম্প

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েই বিশ্বের বিভিন্ন অঞ্চলে আটটি যুদ্ধ থামাতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শুল্কনীতি তার প্রশাসনের সবচেয়ে কার্যকর কূটনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র।

বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘শুল্ক’ তার সবচেয়ে প্রিয় শব্দ। এই নীতির মাধ্যমেই যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় নিজেদের অবস্থান পুনরুদ্ধার করেছে এবং আন্তর্জাতিক সম্পর্কেও বড় পরিবর্তন এনেছে।

ভাষণে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে একজনও বিদেশি অবৈধভাবে প্রবেশ করতে পারেননি। তার ভাষায়, অনেকে বলেছিল এটা অসম্ভব। কিন্তু আমরা করে দেখিয়েছি।

ট্রাম্প আরও বলেন, মাত্র ১০ মাসে তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। এর মধ্যে ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস, গাজায় ‘শান্তি প্রতিষ্ঠা’ এবং মধ্যপ্রাচ্যে ‘৩ হাজার বছরের মধ্যে প্রথম শান্তি’ আনার কথাও উল্লেখ করেন তিনি।

অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, তার প্রশাসন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ১৮ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছে। শুল্ক এড়াতে বহু বহুজাতিক কোম্পানি উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনেছে বলেও দাবি করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমোবাইল খাতে নজিরবিহীন অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প।

তিনি জানান, সাম্প্রতিক বাজেট আইনের ফলে বকশিশ, অতিরিক্ত সময়ের পারিশ্রমিক ও সামাজিক নিরাপত্তা ভাতার ওপর নতুন কোনো কর আরোপ করা হয়নি। এতে একটি পরিবার বছরে ১১ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে বলে তার দাবি।

এদিকে সমালোচকেরা বলছেন, ট্রাম্পের শুল্কনীতির ফলে অনেক ক্ষেত্রে আমদানিপণ্যের দাম বেড়েছে এবং সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে তার দাবির বাস্তব ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুল্কের ভয় দেখিয়েই ৮ যুদ্ধ থামাতে সক্ষম হন ট্রাম্প

আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫