ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, হাদিকে নিয়ে দুপুরে সিঙ্গাপুরের পথে রওনা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩৬৯ বার পড়া হয়েছে

রিকশায় বসা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি। দ্রুত ঘটনা ঘটিয়ে তাঁরা ওই মোটরসাইকেলে সেখান থেকে চলে যায় : ছবি সিসিক্যামেরার ফুটেজ থেকে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সবকিছু ঠিক থাকলে দুপুর দেড়টার দিকে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবে বিমানটি।

বিমানবন্দর সূত্র জানায়, অসপ্রে এভিয়েশনের এই বিশেষায়িত মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় লাইফ সাপোর্ট সুবিধাসহ চিকিৎসক দল প্রস্তুত রয়েছে। আহত ওসমান হাদির শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে পুরো যাত্রাপথে তাকে নিবিড় চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে রোববার সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য আগাম সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেস উইং আরও জানায়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে তদারকির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বড় কোনো পরিবর্তন হয়নি। গত দুদিন ধরে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই সিঙ্গাপুরে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :