ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৫৭ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, গাজা সিটিতে হামলা চালিয়ে হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদকে হত্যা করা হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে রায়েদ সাদের মৃত্যু নিশ্চিত হয়নি। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

টেলিগ্রামে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রায়েদ সাদ হামাসের সামরিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন। তাকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অন্যতম স্থপতি হিসেবে বর্ণনা করা হয়। ইসরায়েলের দাবি সঠিক হলে, রায়েদ সাদ অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর নিহত হওয়া হামাসের সর্বশেষ উচ্চপর্যায়ের কমান্ডার হবেন।

এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, সাদকে হামাসের অস্ত্র উৎপাদনকারী বাহিনীর প্রধান হিসেবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামাসের বিভিন্ন সূত্র তাকে ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের পরে গ্রুপের সশস্ত্র শাখার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে উল্লেখ করেছে।

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে নাবুলসি জংশনে একটি ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে আঘাত হানে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। তবে মোট কতজন হতাহত হয়েছে এবং রায়েদ সাদ সেখানে নিহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, এ সময়ে প্রায় ৮০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৩৮৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের দাবি

আপডেট সময় : ০২:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫