ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০২:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান দমনের নামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম সাবেক সরকারপ্রধান, যার বিরুদ্ধে এ ধরনের সর্বোচ্চ সাজা ঘোষণা করা হলো।

দেড় দশক ক্ষমতায় থাকার পর অভ্যুত্থানের মুখে ১৫ মাস আগে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা যায়।

রায় ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

উল্লেখযোগ্য বিষয় হলো, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই একাত্তরের যুদ্ধাপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল। ওই ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগ আমলে জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা এবং বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

সেই একই ট্রাইব্যুনাল থেকেই এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই সর্বোচ্চ শাস্তির রায় এল, যা রাজনৈতিক ও বিচারিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :