ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু ভিক্ষার ঝুলিতে ৪৬ হাজার ৬০০ ডলার সহানুভূতির আড়ালে প্রতারণার ভয়াবহ চিত্র বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ৩৪ প্রাণহানি  অবসরে  ৪৯ পুলিশ পরিদর্শক  এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০২:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান দমনের নামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম সাবেক সরকারপ্রধান, যার বিরুদ্ধে ধরনের সর্বোচ্চ সাজা ঘোষণা করা হলো।

দেড় দশক ক্ষমতায় থাকার পর অভ্যুত্থানের মুখে ১৫ মাস আগে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা যায়।

রায় ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১। অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

উল্লেখযোগ্য বিষয় হলো, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই একাত্তরের যুদ্ধাপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল। ওই ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতেই আওয়ামী লীগ আমলে জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতা এবং বিএনপির একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

সেই একই ট্রাইব্যুনাল থেকেই এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই সর্বোচ্চ শাস্তির রায় এল, যা রাজনৈতিক বিচারিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫