ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল ফিডিংয়ে শতভাগ শিক্ষার্থী অন্তর্ভুক্তি চায় শিক্ষক-অবিভাবকরা সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু ভিক্ষার ঝুলিতে ৪৬ হাজার ৬০০ ডলার সহানুভূতির আড়ালে প্রতারণার ভয়াবহ চিত্র বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ৩৪ প্রাণহানি  অবসরে  ৪৯ পুলিশ পরিদর্শক  এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা কক্মাসবাজার তারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী

অবাধ-নিরেপেক্ষ নির্বাচন চায় মার্কিন সংস্থা আইআরআই

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

অবাধ-নিরেপেক্ষ নির্বাচন চায় মার্কিন সংস্থা আইআরআই

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। একই সঙ্গে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি।

এর আগে মার্কিন সংস্থাটি জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দেবে।

বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।আইআরআই-এর বোর্ড অব ডিরেক্টর ক্রিস্টোফার জে ফুসনারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেন।

আইআরআই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের(আইআরআই) সিনিয়র ফেলো লিসা কার্টিস , আইআরআইয়ের নির্বাচন বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, রাজনৈতিক দল এবং প্রচারণা বিষয়ক পরামর্শক জন ফ্লুহার্টি, প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান, পরামর্শক ডারিন বিয়েলেকি এবং কর্মসূচি পরামর্শক অমিতাভ ঘোষ।

বৈঠক শেষে রাজনৈতিক দল এবং প্রচারণা বিষয়ক পরামর্শক জন ফ্লুহার্টি বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কথা বলেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলার জন্য কোনো দিনই খারাপ দিন নয়। আজ নির্বাচন কমিশনের সময় দেওয়ার জন্য আমরা প্রশংসা করি।

এটি একটি দারুণ আলোচনা ছিল। আপনারা জানেন যে এই সপ্তাহের শুরুর দিকে আমাদের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এই মিশন শেষ করার অল্প সময়ের মধ্যেই আমরা একটি প্রতিবেদন প্রকাশ করব। এবং আমরা আশা করি আপনারা সবাই তা দেখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবাধ-নিরেপেক্ষ নির্বাচন চায় মার্কিন সংস্থা আইআরআই

আপডেট সময় : ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫