ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো তেহরান, পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি নিছক কল্পনা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো তেহরান, পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি নিছক কল্পনা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ট্রাম্পের বক্তব্যে ব্যঙ্গ করে তিনি বলেন, “পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের দাবি নিছক কল্পনা ছাড়া কিছু নয়। স্বপ্ন দেখতেই থাকুন।” সোমবার খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়।

সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, গত জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে খামেনি তা স্পষ্টভাবে অস্বীকার করে বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি, এটি বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “একটি দেশের পারমাণবিক শিল্প থাকবে কি না—এটা নির্ধারণ করার অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোথা থেকে পান?”

ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক ফের উত্তপ্ত হওয়ার প্রেক্ষাপটে এই মন্তব্য আসল। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নিলেও তেহরান একে “মিথ্যা প্রচারণা” হিসেবে আখ্যা দিয়েছে।

এর আগে ২২ জুন মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালায় বলে যুক্তরাষ্ট্র দাবি করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ২৩ জুন কাতারে একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে।
১৩ জুন শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। শেষ পর্যন্ত ২৪ জুন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন, যা ওই সংঘাতের অবসান ঘটায়।
সূত্র: রয়টার্স, ইউএস নিউজ, এএফপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :