ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রস্তুতি দুই দেশেই স্কুল ফিডিংয়ে শতভাগ শিক্ষার্থী অন্তর্ভুক্তি চায় শিক্ষক-অবিভাবকরা সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু ভিক্ষার ঝুলিতে ৪৬ হাজার ৬০০ ডলার সহানুভূতির আড়ালে প্রতারণার ভয়াবহ চিত্র বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ৩৪ প্রাণহানি  অবসরে  ৪৯ পুলিশ পরিদর্শক  এক বছরে ১০.৬৩ বিলিয়ন ডলারের জ্বালানি তেল আমদানি মায়ের ছোট্ট অনুরোধে ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের ‘খেলা ঘর’ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া, ঢাকা

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিন বাংলাদেশি নাগরিককে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ জঘন্য ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের অগ্রহণযোগ্য ও গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ শোচনীয় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা এবং অমানবিক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিই তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষার অধিকারী।

গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিন বাংলাদেশি প্রবেশ করে অবস্থান করছিলেন। স্থানীয়রা তাদের চোর সন্দেহে গণপিটুনি ও তীর মেরে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় ঘটনায় ঢাকার তীব্র নিন্দা

আপডেট সময় : ০৪:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫