ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

হিন্দু পরিবারের ওপর হামলা ঘটায় ১৬জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ ৩৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি হিন্দু পরিবারের জমি দখল ও হামলার ঘটনায় অভিযুক্ত ১৬ আসামিকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ এপ্রিল উপজেলার তালদর্শী গ্রামের একটি হিন্দু পরিবারের জমি দখল করে নেয় প্রভাবশালীরা। এতে বাধা দিতে গেলে পরিবারটির তিন নারীকে মারধর করে আহত করে দখলদাররা। পরে দখল করা জমির চারপাশে কাঁটা তারের বেড়া নির্মাণ করা হয়।

এতে হিন্দু পরিবারসহ বেশ কয়েকটি মুসলিম পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন গিয়ে কাঁটা তারের বেড়া খুলে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের অশোক কুমার দে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার চরখামা গ্রামের সজিব, দিদার, মামুন পাঠান, ইসাক, সোহাগ, বিল্লাল হোসেন, বাদল, রায়হান, এনায়েত উল্লাহ, হারুন, সিদ্দিক হোসেন, আসাদ, পক্ষি, রাজু, আসাদ মিয়া ও মুক্তার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হিন্দু পরিবারের ওপর হামলা ঘটায় ১৬জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১