ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

স্বাধীনতাবিরোধীদের আক্রমণ রাষ্ট্রের বিরুদ্ধে: রেলপথমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১ ৩৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. নুরুল ইসলাম, রেলপথমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে। সরকার নয়, স্বাধীনতা বিরোধীদের আক্রমণ রাষ্ট্রের বিরুদ্ধে। সোমবার হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীটা করে গত ২৬ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এর ফলে গত ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

রেলপথমন্ত্রী মন্ত্রী বলেন, ২০১৩-২০১৪ সালে দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করেছিল এই শক্তি। এই আক্রমণ সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে। কাজেই বোঝা যাচ্ছে এরা স্বাধীনতাবিরোধী শক্তি। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

এ সময় রেলপথ মন্ত্রকের সচিব মো. সেলিম রেজা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বাধীনতাবিরোধীদের আক্রমণ রাষ্ট্রের বিরুদ্ধে: রেলপথমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১