ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

সংলাপ: গণহত্যার বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত নিবন্ধন স্থগিত চায় এনসিপি-মজলিস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতসহ ৯টি বিষয়ে ঐক্যমতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খেলাফত মজলিস। রোববার খেলাফতে মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণহত্যার দায়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার করতে হবে,
ভারতের মুসলিম ওয়াক্ফ সংশোধনী বিল বাতিল এবং ভারতের
সংখ্যালঘু মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধ

আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট গণহত্যা চালিয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত দলটির নিবন্ধন স্থগিত এবং সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞাসহ ৯টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ খেলাফতে মজলিস।

রোববার ঢাকার পুরানা পল্টনে খেলাফতে মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে একমতে পৌঁছায় দল দুটি।

এনসিপির নেতৃত্বে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি সংলাপে অংশ নেন।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিসের প্রচার ও তথ্য সম্পাদক পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংলাপে যেসব দাবিগুলো নিয়ে দুই দল একমত হয়েছে, তার মধ্যে ১. চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পরিবারকে পুনর্বাসন করতে হবে।

২. গণহত্যার দায়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকালীন সময়ের মত জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

৩. জুলাই গণঅভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় বিডিআর হত্যাসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে।

৪. আলেম-ওলামাসহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার।

৫. সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩ শতাংশ) মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

৬. গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানাতে হবে।

৭. ভারতের মুসলিম ওয়াক্ফ সংশোধনী বিল বাতিল করতে আহ্বান জানাতে হবে।

৮. ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধ করতে আহ্বান জানাতে হবে।

৯. মৌলিক সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংলাপ: গণহত্যার বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত নিবন্ধন স্থগিত চায় এনসিপি-মজলিস

আপডেট সময় : ০৯:১৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫