ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

২৬’র রমজানের আগেই জাতীয় নির্বাচন চান জামায়াত আমির

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

২৬’র রমজানের আগেই জাতীয় নির্বাচন চান জামায়াত আমির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৬’র রমজানের আগেই জাতীয় নির্বাচন চান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পক্ষে নিজের দলের অবস্থান তুলে ধরেন জামায়াত আমির।

বুধবার মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

সম্প্রতি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আসা শফিকুর রহমান বলেন, তারা (মার্কিন প্রতিনিধি দল) শুধু এটাই জানতে চেয়েছে, কখন আমরা নির্বাচন অনুষ্ঠানটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি, সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। তার কমিটমেন্টে ঠিক আছেন কিনা দেখতে চাই।

শফিকুর রহমান বলেন, আমাদের ভিউ হচ্ছে, এটা রমজানের আগেই শেষ হয়ে যাক। জুন পর্যন্ত অপেক্ষা, কখন বর্ষা, ঝড়ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা যাবে।

একজন সাংবাদিক জানতে চান, জামায়াত তাহলে আগামী রোজার আগেই নির্বাচন চাইছে কি না। জবাবে শফিকুর রহমান বলেন, হ্যাঁ। ২৬’র প্রথম রমজানে আগেই নির্বাচন চান।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে নির্বাচন প্রশ্নে দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপির সঙ্গে জামায়াতের মতভিন্নতা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৬’র রমজানের আগেই জাতীয় নির্বাচন চান জামায়াত আমির

আপডেট সময় : ০৬:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫