ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি আনবে, আমিরাত প্রেসিডেন্টের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে

ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি আনবে, আমিরাত প্রেসিডেন্টের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি বয়ে আনার প্রত্যাশা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের পরিচয়পত্র দেশটির প্রেসিডেন্টের কাছে পেশ করা হয়। এ সময় শেখ মোহামেদ এ কথা বলেন।

আবু ধাবির বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্রও পেশ করা হয়। এক সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি সদয় অনুভূতির জন্য রাষ্ট্রদূত তারেক আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মধ্যপ্রাচ্যের দেশটির প্রেসিডেন্টের প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা তুলে ধরার পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি রাষ্ট্রদূত তারেক আহমেদ পূণর্ব্যক্ত করেন।

উভয় দেশের জনগণের জন্য শান্তি কামনা করে শেখ মোহামেদ সাগ্রহে আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে বানবে।

তিনি একইসঙ্গে বন্ধুত্বপূর্ণ দুই দেশের স্বার্থের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি তার আগ্রহও জ্ঞাপন করেন। সবশেষে তিনি তার শুভকামনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধি আনবে, আমিরাত প্রেসিডেন্টের

আপডেট সময় : ০৭:২৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫