ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে নতুন তথ্য দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের সম্ভাবনা নাকচ না করে তিনি জানিয়েছেন, এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে।

শনিবার দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর এ কথা জানান। এমন খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন এটি বিবেচনাধীন আছে।

এর আগে বৈঠকটির আয়োজনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছিল। গত ২১ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাতে জানিয়েছিল, তাদের এ বৈঠকটি সম্ভবত হচ্ছে না।

সূত্রের খবর, শনিবার সংসদীয় পরামর্শদাতা কমিটির পররাষ্ট্র বিষয়ক প্রথম বৈঠকে বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জিজ্ঞাসা করেন যে, ভারত এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে?

জবাবে জয়শঙ্কর বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক বিষয়ে সংসদ সদস্যদের অবহিত করেন। তিনি বলেন, তিনি পরবর্তীতে পাকিস্তান এবং চীন সম্পর্কে আলাদাভাবে কথা বলবেন।

প্রসঙ্গত, আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে হবে ষষ্ঠ বিমসটেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দেয় বাংলাদেশ।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ২০ মার্চ জানিয়েছিলেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি বৈঠকের জন্য ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।

এটি হলে প্রথমবারের মতো ইউনূস ও মোদি একই বহুপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫